ঝুঁকি নিয়ে তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

আনলাইন  ডেস্ক: ঝিনাইদহে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। ওই গ্রামের উত্তর পাড়ায় একটি ঘাষের জমিতে পার্শ্ববর্তী গ্রামের রকি নামের এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। আজ ভোররাতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *