ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনায় আহত নুসরাত

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার শিকার হয়েছেন। কাজের প্রয়োজনে সেখানে গিয়ে আহত হওয়ার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।
জানা গেছে, কাজের একটি দায়িত্ব পালন করতে বালিতে গিয়েছিলেন নুসরাত। সেখানেই দুর্ঘটনার পর আহত হন তিনি। চিকিৎসার কারণে বালিতে তার অবস্থানের সময়ও বাড়ানো হয়েছে।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং তার আঘাতের ধরন কী, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বালির কিছু ছবি শেয়ার করেছিলেন নুসরাত। কাজের পাশাপাশি সেখানে সময় কাটানোর মুহূর্তও দেখা গিয়েছিল সেসব ছবিতে।

এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন নুসরাত। টাইগার শ্রফ অভিনীত একটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটিতে প্রথমবারের মতো টাইগারের সঙ্গে জুটি বাঁধছেন নুসরাত। পাস্মিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদবও সিনেমাটিতে অভিনয় করছেন বলে জানা গেছে।

নুসরাতকে সর্বশেষ সোহম শাহর সঙ্গে ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায় দেখা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *