বোরহানউদ্দিন প্রতিনিধি:ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে টবগী ইউনিয়ন
পরিষদের আয়োজনে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শ্রদ্ধেয় মনোরঞ্জন বর্মন স্যার।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সচেতন মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নারী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।