ময়মনসিংহে অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামিসহ সাজাপ্রাপ্ত ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ এসআরবি-১৪, সিপিএসসি, এর পৃথক ২টি অভিযানে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ২জন গ্রেফতার করেছে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। খুন, ডাকাতি, দমনপীড়ন, এবং সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে এসআরবি‘র আভিযানিক তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

অভিযান-১: দলবদ্ধ ধর্ষণ মামলা

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত প্রধান আসামি আনারুল ইসলাম (২২), জেলা-নেত্রকোনার সাথে ভুক্তভোগী নারীর প্রেমের সম্পর্ক হলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর তাদের সম্পর্কের অবনতি হলে ভুক্তভোগী নারীকে ধৃত আসামি তালাক প্রদান করেন। তালাক প্রদানের পর ধৃত আসামি ভুক্তভোগী নারীকে দেখা করতে বলেন। ভুক্তভোগী নারী তার কথা মত গত ২৯ ডিসেম্বর ২০২৫খ্রি. সন্ধ্যা অনুমান ১৯:০০ ঘটিকায় তার সাথে দেখা করেন এবং ধৃত আসামির বাড়িতে যান। পরবর্তীতে একই তারিখ রাত্রি অনুমান ১১:৩০ ঘটিকায় ভুক্তভোগী নারীকে জোরপূর্বক ধৃত আসামি জনশূণ্য এলাকায় নিয়ে যায়। ধৃত আসামিসহ সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা অপর আসামিরা ভুক্তভোগী নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভুক্তভোগী নারী নেত্রকোনার পূর্বধলা থানায় মামলা দায়ের করেন, যার মামলা নং-১৬, তারিখ-৩১ ডিসেম্বর ২০২৫খ্রি., ধারা-৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২৫)।

মামলার পর থেকেই আসামিরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

মামল রুজুর পর এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ পলাতক আসামিদের গ্রেফতারে তৎপর হয়। এরই ধারাবাহিকতায়, ০৪ অক্টোবর ২০২৬খ্রি. বিকাল অনুমান ১৭:৪০ ঘটিকায় এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার চেঁচুয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি আনারুল ইসলাম (২২), জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অভিযান-২: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

একই কোম্পানির অপর আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. রাত অনুমান ২১:৩০ ঘটিকায় এসআরবি-৪, সিপিসি-২, নবীনগর সাভার এর সহায়তায় ঢাকা জেলার সাভার থানার জয়নাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার ডেমরা থানার মামলা নং-৩৮(৮)১৬, ধারা-৩০২ পেনাল কোড এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মনোয়ার হোসেন (৪৬), পিতা-মোঃ আনসার আলী, সাং-ঘাগড়া প্রধানপাড়া, থানা-ঝিনাইগাতি, জেলা-শেরপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ময়মনসিংহ এসআরবি ১৪ প্রেস রিলিজ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সততা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *