ভোলায় ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ আটক ১

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সুযোগ্য দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, মোঃ আশ্রাব আলী, বোরহানউদ্দিন থানা,ভোলার প্রত্যক্ষ বলিষ্ঠ নেতৃত্বে বোরহানউদ্দিন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ৪৮,৫০০/-টাকা উদ্ধার সহ একজন পুরুষ ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

০৩/১০/২০২৬ তারিখ রাত ২২:৩০ ঘটিকায় বোরহানউদ্দিন থানার এসআই নিরস্ত্র মোঃ মেহেদি হাসান ও তাঁর সঙ্গীয় অফিসার ফোর্সসহ বোরহানউদ্দিন থানাধীন সাচড়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডস্থ নজির মাঝি বাড়ির ধৃত আসামীর নিজ বসত ঘরের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ্য মাদক ব্যবসায়ী ১। মোঃ মোস্তফা মাঝি (৫৮)কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ৪৮,৫০০/-টাকাসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী:- ১। মোঃ মোস্তফা মাঝি (৫৮), পিতা- মৃতঃ নজির আহম্মদ মাঝি, সাং- চরগাজীপুর ০১নং ওয়ার্ড, সাচড়া ইউনিয়ন, থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা।

উক্ত আসামীর বিরুদ্ধে ০৯টি মাদক মামলা ও ০২টি জিআর মূলতবী গ্রেফতারী পরোয়ানা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *