হরমুজে দুই জাহাজে ফের হামলা, নিখোঁজ ২ ভারতীয় নাবিক

অনলাইন ডেস্ক : আরব অঞ্চলে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার সময় বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা। রবিবার ওমান উপকূলের কাছে পর পর দু’টি জাহাজে হামলা চালানো হয় বলে জানা গেছে।

জানা যায়, হামলায় ক্ষতিগ্রস্ত দুটি জাহাজের একটি জাহাজে ১১ জন ভারতীয় ক্রু’র মধ্যে নয় জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ অন্তত দুই ভারতীয় নাবিক। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ওমানের কোস্ট গার্ড। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রনালয়।

কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও পানিপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ১১ অক্টোবর ওমানের সোহার বন্দরের কাছে নোঙর করে থাকা নিকারাগুয়ার তেলের ট্যাঙ্কারে-এ আচমকাই ড্রোন হামলা হয়। নিখোঁজদের উদ্ধার করতে ওমানের কর্তৃপক্ষ এবং জাহাজ পরিচালনাকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে ভারত।

পররাষ্ট্র মন্ত্রনালয়ের তথ্য অনুযায়ী, মার্শাল দ্বীপপুঞ্জের এনটি ভালথেরা এবং একটি ট্যাঙ্কারে আচমকা ড্রোন এসে আঘাত করে। এর জেরে জাহাজটিতে আগুন ধরে যায়।

দু’টি ঘটনার মধ্যে সরাসরি কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির দিকে নজর রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *