ভোলায় পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ও প্যারেড অনুষ্ঠিত

বোরানউদ্দিন প্রতিনিধি : ভোলা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের ‘বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬’-এর প্যারেড পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৪ অক্টোবর (বুধবার) অনুষ্ঠিত এই পদোন্নতি পরীক্ষা বোর্ডে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

পরীক্ষায় কনস্টেবল ও নায়েক থেকে ‘এএসআই (নিরস্ত্র)’ এবং এএসআই (নিরস্ত্র) থেকে ‘এসআই (নিরস্ত্র)’ পদে পদোন্নতি প্রত্যাশী পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। পরীক্ষা বোর্ড কর্তৃক অংশগ্রহণকারী সদস্যদের টার্ন আউট (পোশাক-পরিচ্ছদ ও সার্বিক উপস্থাপনা), চাকরির খতিয়ান বিশ্লেষণ, মৌখিক সাক্ষাৎকার ও প্যারেড দক্ষতা যাচাই করা হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার পরীক্ষায় অংশ নেওয়া সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এসময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে  উপস্থিত ছিলেন,জনাব মোঃ এনামুল হক মিঠু, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিরোজপুর। জনাব মোঃ তারিকুল ইসলাম মাসুদ সহকারী পুলিশ সুপার, আমতলী সার্কেল, বরগুনা।

এছাড়াও ভোলা জেলা পুলিশ লাইন্সের আরআই (RI)-সহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফোর্স এবং পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *