শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দৌলতখানে গরিব ও অসহায়দের মাঝে শাড়ি বিতরণ

বোরাউদ্দিন প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ, গরিব ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন শাড়ি বিতরণ করা হয়েছে।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে পূজা উপলক্ষে উপহারের শাড়ি তুলে দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

শারদীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই সামাজিক উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত মানবিক ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।

অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটার পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *