লালমোহনে শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন

মহসিন হাওলাদার বোরাউদ্দিন প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ভোলা জেলার লালমোহন পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) পূজামণ্ডপটি পরিদর্শন করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার জনাব মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এবং ভোলা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ শামীম রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিবৃন্দ মণ্ডপে পৌঁছালে পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়। এতে মন্দির প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার খোঁজখবর নেন। তিনি বলেন, “সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দময় পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারব।” একইসাথে তিনি সকল সম্প্রদায়কে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এই উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশের বিশেষ নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভোলা জেলা পুলিশ — সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও জননিরাপত্তায় সর্বদাই অঙ্গীকারবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *