হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

মহসিন হাওলাদার বোরহানউদ্দিন (ভোলা):শিক্ষার মানোন্নয়ন ও নতুন প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিমের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ে আয়োজিত ‘জয়নুল আবদীন শিক্ষাবৃত্তি’ কার্যক্রমের অংশ হিসেবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের হাতে এসব শিক্ষা সামগ্রী তুলে দেন এমপি হাফিজ ইব্রাহিম।

শিক্ষার্থীদের পড়ালেখায় অনুপ্রাণিত করা, মানসম্মত শিক্ষার প্রসার ঘটানো এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনের পথ সুগম করার লক্ষ্যেই এই মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়।

উপকরণ বিতরণকালে হাফিজ ইব্রাহিম বলেন, “একটি শিক্ষিত ও মেধাভিত্তিক জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।”

সংসদ সদস্যের হাত থেকে শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, শিক্ষার প্রসারে এমপি হাফিজ ইব্রাহিমের এই পৃষ্ঠপোষকতা এলাকার শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *