বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামে মানবিক সংগঠন ধাম্মামিশন ফাউন্ডেশনের উদ্যোগে ‘ধাম্মামিশন’ ম্যাগাজিনের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন এবং সিলভার মানবিক দাতাদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম মোমিন রোডস্থ কদম মোবারকের একাডেমিক অডিটোরিয়ামে এ মোড়ক উন্মোচন, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধাম্মামিশন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, উদীয়মান সুদেশক ভদন্ত বিজয়ানন্দ থেরোর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব, বিশিষ্ট লেখক ও গবেষক এস, লোকজিত মহাথেরো।
সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. দীপংকর মহাথেরো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধাম্মামিশন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও মানবিকবন্ধু ডা. সুমেধ বড়ুয়া।
ধাম্মামিশন ফাউন্ডেশনের মহাসচিব বাবু রতন কুমার বড়ুয়ার স্বাগত ভাষণের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ধাম্মামিশন ফাউন্ডেশনের সহ-সভাপতি বাবু জিনাংসু বড়ুয়া, প্রকাশনা পরিষদের সম্পাদক বাবু সেবাপ্রিয় বড়ুয়া এবং ফাউন্ডেশনের প্রধান মহিলা সম্পাদিকা মিস সৌমিত্রী বড়ুয়া (পপি)।
এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক বাবু মুকুন্দ বিহারী বড়ুয়া ও ধাম্মামিশন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক বাবু যীশু বড়ুয়া। মিসেস পূজা বড়ুয়ার সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকাশনা সম্পাদক ভদন্ত সত্যানন্দ ভিক্ষু, রাজু বড়ুয়া, সজল বড়ুয়া, হিরন্ময় বড়ুয়া, অধ্যাপক বোধিমিত্র বড়ুয়া, অধ্যাপক পলাশ বড়ুয়া, পীযুষ বড়ুয়া, নবারুন বড়ুয়া, পূর্ণিমা বড়ুয়া ও শেলী বড়ুয়া।