বোরহানউদ্দিনে প্রযুক্তিভিত্তিক দক্ষতা বাড়াতে চালু হলো ‘স্কিল প্লাস একাডেমি

মহসিন হাওলাদার, বোরহানউদ্দিন (ভোলা): স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের কম্পিউটার শিক্ষায় দক্ষ করে তুলতে ভোলার বোরহানউদ্দিনে ‘স্কিল প্লাস একাডেমি’ কম্পিউটার ট্রেনিং সেন্টারের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলা সড়কের কুড়ালিয়া হাউজের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

স্কিল প্লাস একাডেমির চেয়ারম্যান মাফরুজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন, সহকারী কমিশনার (ভূমি), বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাব আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম এবং যুবদলের সদস্য সচিব জসিমউদ্দীন খানসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রযুক্তিনির্ভর বর্তমান যুগে তরুণদের বিশ্বমানের দক্ষতার উপযোগী করে তুলতেই এই উদ্যোগ। বোরহানউদ্দিনের মতো উপজেলা পর্যায়ে এ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠায় স্থানীয় তরুণ-তরুণীরা ঘরে বসেই আধুনিক কম্পিউটার শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন, যা তাদের কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *