সুনামগঞ্জে হানিট্র্যাপ চক্রের প্রধান শিমন গ্রেফতার

ব্যুরো চিফ, সিলেট বিভাগ: সুনামগঞ্জের বহুল আলোচিত ভুয়া সাংবাদিক ও হানিট্র্যাপ চক্রের প্রধান শিমন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত আটটায় শহরের ষোলঘর কাজীর পয়েন্ট এলাকার খন্দকার ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। সাংবাদিকতার আড়ালে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, গত তিন-চার দিন আগে রাত এগারোটার দিকে শহরের কালীতলা এলাকায় পথচারীদের ধারালো চাকু দেখিয়ে তিনটি মোবাইল ফোন ও নগদ বিশ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় তার সাথে তিন জন নারীও ছিল। তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় অন্তত পাঁচটি অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *