মানসিক ভারসাম্যহীন নারী শিরিন আক্তার চট্টগ্রাম থেকে নিখোঁজ

সাবাব মনি,ক্রাইম রিপোর্টার : আমাদের অত্যন্ত প্রিয় শিরিন আক্তার গত কাল বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে চট্টগ্রাম কোতোয়ালীর পাথরঘাটার নিজ বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান এবং আর ফিরে আসেননি।

তিনি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত এবং মানসিকভাবে অসুস্থ। কারো সাথে কোনো অভিমান করে তিনি যাননি। তাঁর বয়স ও শারীরিক বিবরণ: উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, চোখের রং কালো, হাতে একটি জন্মদাগ এবং নাকে একটি বড় তিল রয়েছে। সিসিটিভি ফুটেজ ও খোঁজ নিয়ে জানা গেছে, তিনি প্রথমে চট্টগ্রাম রেলস্টেশন ও পরে বাস স্টেশনে যান।

সেখানে টিকিট না পেয়ে সর্বশেষ তাঁকে কোতোয়ালী এলাকায় ঢুকতে দেখা গেছে। এরপর থেকে আত্মীয়-স্বজনদের বাসায়সহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

কোনো দয়াবান ব্যক্তি তাঁকে দেখে থাকলে বা সন্ধান পেলে দ্রুত নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ: ০১৮২৭৪৫৫৮৩৪ / ০১৮১৪৪৭৬৬৬৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *