শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পৌর শহরের কাচারীপাড়া, মেথরপট্টি ও স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন কাওছার।
আদালত সূত্রে জানা যায়, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধসংক্রান্ত আইন লঙ্ঘন এবং এলপিজি সিলিন্ডারের খুচরা বিক্রয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক মূল্যতালিকা প্রদর্শন না করায় পৃথক আইনে মোট তিনটি মামলা করা হয়। পরে অভিযুক্ত ব্যবসায়ীদের ৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।