জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

জামাল উদ্দিন, সিনিয়র ক্রাইম রিপোর্টার: জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মতিউর রহমান ডিজেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন নুরুজ্জামান।

নতুন এই কেন্দ্রীয় কমিটিতে দেশের বরেণ্য চলচ্চিত্র শিল্পীদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন।

কমিটি ঘোষণার পর আয়োজিত এক আলোচনা সভায় নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান ডিজেল বলেন, ‘জিয়া সাংস্কৃতিক সংগঠনকে একটি শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত করতে হবে। এটি মূলত একটি সাংস্কৃতিক সংগঠন। তাই সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে।’

তিনি সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

নতুন নেতৃত্বের মাধ্যমে জিয়া সাংস্কৃতিক সংগঠন সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *