‘ডিজিটাল ম্যাচমেকার অ্যাওয়ার্ড’ পেলেন ম্যারেজ সলিউশন বিডির এমডি শাখাওয়াত হোসেন শুভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রযুক্তিনির্ভর আধুনিক ও পেশাদার ম্যাচমেকিং সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘ডিজিটাল ম্যাচমেকার অ্যাওয়ার্ড’ (Digital Matchmaker Award) অর্জন করেছেন ম্যারেজ সলিউশন বিডির (Marriage Solution BD) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাখাওয়াত হোসেন শুভ।

গত ৮ নভেম্বর রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ‘ওয়েডিং কার্নিভাল ২০২৬ (সিজন-৩)’-এর সমাপনী অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। জীবনসঙ্গী নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধনে আধুনিক প্রযুক্তির সফল ব্যবহার এবং মানুষের মধ্যে অর্থবহ ও বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

দীর্ঘদিন ধরে আস্থা, গোপনীয়তা ও পেশাদারিত্বের সাথে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে ব্যক্তি ও পরিবারকে নিরলসভাবে সেবা দিয়ে আসছে ম্যারেজ সলিউশন বিডি। কেবল বাণিজ্যিক সেবা নয়, বরং পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং মানবিক মূল্যবোধের মাধ্যমে একটি ইতিবাচক সমাজ গঠনেও প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, শাখাওয়াত হোসেন শুভর এই অর্জন প্রতিষ্ঠানটির সামগ্রিক অগ্রযাত্রার এক নতুন মাইলফলক, যা আগামীতে আধুনিক ম্যাচমেকিং সেবার পরিধিকে আরও বিস্তৃত করতে অনুপ্রেরণা জোগাবে। এ গৌরবময় অর্জনের জন্য ম্যারেজ সলিউশন বিডি পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

উল্লেখ্য, ‘গোল্ডস্যান্ডস হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড’-এর পাওয়ার্ড বাই এবং ‘আজওয়াহ ইভেন্টস’-এর আয়োজনে পাঁচ দিনব্যাপী এই ওয়েডিং কার্নিভাল অনুষ্ঠিত হয়। সাকিব সনেটের পরিচালনায় (শো ডিরেক্টর) আয়োজিত এই অনুষ্ঠানে বিয়েকেন্দ্রিক নানা প্রদর্শনী ও সেবার সমাহার ছিল, যার মিডিয়া ফিচার পার্টনার ছিল চ্যানেল ২৪ লাইফস্টাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *