যুব অ্যাগ্রোকালচার সম্মেলনে ‘বেস্ট ইয়ুথ কালচারাল অ্যাক্টিভিস্ট’ পুরস্কার পেলেন সাবিত্রী হেমব্রম

বিজয় সাহা,নিজস্ব প্রতিবেদক: আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও নিজস্ব পরিচয় সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ‘দ্য বেস্ট ইয়ুথ কালচারাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন আদিবাসী তরুণী সাবিত্রী হেমব্রম।

বরেন্দ্র যুব অ্যাগ্রোকালচার সম্মেলন ২০২৬-এ সংস্কৃতি সংরক্ষণ ও চর্চায় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

সাবিত্রী হেমব্রমের এই অর্জন আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এ স্বীকৃতি নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তরুণ প্রজন্মের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

সাবিত্রী হেমব্রমের এ গৌরবময় অর্জনে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *