জিবি মহাপরিচালকের সঙ্গে রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল মাবুদের সমন্বয় সভা

আঃমাবুদ, রংপুর: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সঙ্গে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এ এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল মাবুদ বিপিএম বিজিবি মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান।

আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে আয়োজিত এই বৈঠকে রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলাসমূহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্যের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, অপরাধ দমনে দ্রুত গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ও বাংলাদেশ পুলিশের মধ্যে সমন্বিত কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সীমান্তবর্তী এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, সীমান্ত সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে উভয় বাহিনীর মধ্যকার পেশাদারিত্বমূলক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে নীলফামারী জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ বিজিবি ও বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডিআইজি মো. আব্দুল মাবুদের নেতৃত্বে রংপুর রেঞ্জ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সীমান্তবর্তী এলাকার জননিরাপত্তা প্রতিষ্ঠায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *