বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি মেহেন্দিগঞ্জের মমিন উদ্দিন

মোহাম্মদ মাহফুজ খান,বরিশাল: বরিশাল জেলা পুলিশের অক্টোবর ২০২৬ মাসের সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নে আবারও জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ (ওসি) নির্বাচিত হয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা বিধানসহ পুলিশের সার্বিক কার্যক্রমে অনন্য অবদান রাখায় তাঁকে ক্যাটাগরি ‘বি’-তে এই গৌরবোজ্জ্বল স্বীকৃতি দেওয়া হয়।

অর্জনের স্বীকৃতিস্বরূপ বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর আগেও তিনি পেশাগত দক্ষতার জন্য বেশ কয়েকবার জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা অর্জন করেছিলেন।

একাধিকবার শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি মেহেন্দিগঞ্জ থানা পুলিশের পুরো টিমের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল ও বিশিষ্টজনরা মনে করছেন, পুলিশের এই মূল্যায়ন ওসি মমিন উদ্দিনের দায়িত্ব পালনে অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে। পাশাপাশি মেহেন্দিগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের কার্যক্রম আরও বেশি গতিশীল হবে—এমনটাই প্রত্যাশা সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *