মেঘনায় স্পিডবোট থেকে উদ্ধার বিপুল গাঁজা ও মদ

অনলাইন ডেস্ক : ভোলায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৩১ কেজি গাঁজা ও ১০ বোতল হুইস্কিসহ মো. সেলিম (২৮) নামের এক মাদক কারবারি আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।

আটক চৌদ্দগ্রাম থানার কালিকাপর এলাকার বাসিন্দা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকেভোলার সদর উপজেলার ইলিশার মাঝের চর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।’

তিনি আরো বলেন, ‘এ সময় সন্দেহজনক একটি স্পিডবোট তল্লাশি চালিয়ে প্রায় ১২ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজা, হুইস্কি ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *