জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও রপ্তানি বাড়াতে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী জানান, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পদক দেওয়া হবে। সপ্তাহ উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজন করা হচ্ছে মেলা ও প্রদর্শনী। এতে থাকবে ৬৪টি স্টল ও ৬টি প্যাভিলিয়ন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো জানান, গত চার মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও চীনসহ বিভিন্ন দেশে ৩০৯ কোটি টাকার প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *