সুমন কুমার ঘোষ নওগাঁ জেলা প্রতিনিধি: মহাদেবপুর উপজেলায় ২০২৬-২৭ চলতি অর্থ বছরে ৫ হাজার ৭ শ জনের কৃষক ও কিষাণীর মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার মানজুরা মুশাররফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ।
প্রধান অতিথি ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো.ফজলে হুদা বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মো.জাহাঙ্গীর আলম,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.আব্দুল মমিন প্রমুখ।