বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নাসিম কাজী

(মহসিন হাওলাদার) বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের অন্তবর্তীকালীন (এডহক) ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল আলম নাসিম কাজী।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশালের স্মারক নং বশিবো/বিঅ/২০২৬/৩৩১৫-এর আদেশে চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত মো. শহিদুল আলম নাসিম কাজী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত পিযুষ কান্তি দে শিক্ষক সদস্য এবং জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত মো. শাহাজাহান অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন। এছাড়া পদাধিকারবলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

বোর্ডের আদেশ অনুযায়ী, এডহক কমিটির মেয়াদ ছয় মাস। এ সময়ের মধ্যে কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর মো. শহিদুল আলম নাসিম কাজী বলেন, “শিক্ষার মান উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই।”

মো. শহিদুল আলম নাসিম কাজী এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, নিয়ম-শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *