
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ লিটার চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
একই অভিযানে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছে:
মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন
অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন
মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ৩ জন
নিয়মিত মামলায় ১ জন
মোট ০৭ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই অভিযান মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের দৃঢ় অবস্থানের প্রমাণ বলে জানিয়েছেন স্থানীয়রা।


