মহসিন হাওলাদার বোরাউদ্দিন প্রতিনিধি : ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং ইনচার্জ, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের তত্ত্বাবধানে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় পুলিশের একটি চৌকস টিম ০৬ (ছয়) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
আজ ২১ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ০১:৪৫ ঘটিকায় ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর সাকিনস্থ ইলিশা (লক্ষীপুর লঞ্চঘাট) বন্ধ নয়নের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হাসনাইন ওরফে নাইম(৩৫) কে ০৬ (ছয়) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা’সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী, হাসনাইন ওরফে নাইম(৩৫), পিতা- নাজিম, মাতা- বিবি কুলসুম, সাং-গোলকপুর, ০৩ নং ওয়ার্ড, শম্ভুপুর ইউনিয়ন, থানা- তজুমুদ্দিন, জেলা- ভোলা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ‘‘রিরাইট করে দাও’’