শামীম তালুকদার: বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ‘বাংলাদেশ রাফা সোসাইটি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গত ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার রাজধানী ঢাকার সেনানিবাসের ইসিবি চত্বরসংলগ্ন ইউরেশিয়া রেস্টুরেন্টে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
বাংলাদেশ রাফা সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জহিরুল ইসলামের (অব.) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএমটি প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তোফাজ্জল হোসেন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কর্পোরাল মো. জামান মোল্লা (অব.) এবং ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. মনিরুজ্জামানের (অব.) যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—সিনিয়র সহসভাপতি সার্জেন্ট কাজী মো. আজিজ উদ্দিন (অব.), সহসভাপতি কর্পোরাল মো. রফিকুল ইসলাম (অব.), সহসভাপতি ল্যান্স কর্পোরাল মো. সেলিম মিয়া (অব.) এবং কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অবসরপ্রাপ্ত লিডিং রাইটার মনিরুল ইসলাম।
এ ছাড়া ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি সার্জেন্ট মো. মতিউর রহমান (অব.), রংপুর জেলা কমিটির সভাপতি আন্ডার লেফটেন্যান্ট আব্দুর রহিম (অব.), পিরোজপুর জেলা কমিটির আহ্বায়ক সার্জেন্ট খান মো. মনিরুজ্জামান (অব.) এবং মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক সার্জেন্ট মো. বেলায়েত হোসেন (অব.) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় ও জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরাও প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে যোগ দেন।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের অগ্রযাত্রা, পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়। এ সময় বাংলাদেশ রাফা সোসাইটির সকল সদস্য, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই সফল আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যৎ কার্যক্রমে সংগঠনটি আরও গতিশীল ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।