মেসি-ডি মারিয়া জুটি আবার মাঠে: বিদায়ি ম্যাচে বিশেষ চমক

অনলাইন ডেস্ক : ডায়েরির তিনটি ছেঁড়া পাতা ও একটি কলমের ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়কের বিদায় সংবাদ শুনে মন খারাপ হয়েছিল ভক্ত-সমর্থকদের।

সঙ্গে মাঠ থেকে মেসি বিদায় না নেওয়ায় ভীষণ হতাশ ও ক্ষুব্ধ ছিলেন ফুটবলপ্রেমীরা। বিশেষ করে আর্জেন্টিনার মানুষ। নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে ঘরের মাঠ থেকে বিদায় দিতে না পারার ক্ষোভ। এ নিয়ে পরে সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) সমালোচনার মুখে পড়তে হয়। পরে অবশ্য টনক নড়ে এএফএর।

ঘরের মাঠে মেসিকে বিদায় দেওয়ার মঞ্চ প্রস্তুত করেছে আর্জেন্টিনা। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলবেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। মেসির বিদায়ি ম্যাচে ২০২২ বিশ্বকাপজয়ী সব সদস্যকে পরিবারসহ মাঠে থাকার আমন্ত্রণ জানিয়েছে এএফএ।

মেসির বিদায়ি ম্যাচে আনহেল দি মারিয়া থাকবেন না এমনটা কি কল্পনা করা যায়? উত্তর হলো—না। বন্ধু ও সাবেক সতীর্থর বিদায়ে ম্যাচে গ্যালারি থাকবেন বলে জানিয়েছেন দি মারিয়াও। বিশ্বকাপজয়ী উইঙ্গার বলেছেন, ‘আমাকে তো স্টেডিয়ামে যেতেই হবে, তাই না? সামনে থেকে শেষ ম্যাচটা তো দেখতেই হবে। ৫ তারিখ ব্যানফিল্ডের বিপক্ষে আমাদের ম্যাচ আছে, তাই বুয়েনস এইরেসেই থেকে যাব। হাতের কাছেই যেহেতু, নিশ্চিতভাবেই গ্যালারিতে থাকব।

মেসিকে ছাড়ার আর্জেন্টিনা দল কল্পনা করা কঠিন বলেও জানান দি মারিয়া। রিয়াল মাদ্রিদ ও পিএসজির সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার বলেছেন, ‘লিওকে ছাড়া আর্জেন্টিনার দল কল্পনা করা কতটা কঠিন, তাই না? এতগুলো বছর ধরে ও আর্জেন্টিনা, আর্জেন্টিনার মানুষ এবং পুরো বিশ্বকে যা উপহার দিয়েছে—তার পর ওকে ছাড়া দলকে মেনে নেওয়া সহজ হবে না। তবে আমরা সবাই ওর এই শেষ দিনটি দারুণভাবে উপভোগ করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *