• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 4, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home রাজনীতি

প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁয় বিজয়ী হলেন যারা

by সুমন কুমার ঘোষ
May 9, 2024
in রাজনীতি
0
প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁয় বিজয়ী হলেন যারা
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:

কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা ছাড়াই প্রথম ধাপে নওগাঁর ৩উপজেলা পরিষদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ফলাফল হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছে বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকেরা। বুধবার ৮ মে জেলার বদলগাছী, ধামইরহাট ও পত্নীতলা উপজেলায় নির্বাচন হয়। প্রতিটি ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীর প্রতীকে নিজেদের ভোট প্রদান করেছেন। এবার দলীয় প্রতীক না থাকায় ভোটাররা উৎসবমুখর ও আনন্দে দিয়েছে ভোট। আর ভোটের পরিবেশ সুন্দর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল চোখে পড়ার মতো। উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন, পত্নীতলায় আব্দুল গাফফার, ধামইরহাটে মো. আজাহার আলী। বদলগাছীতে মো. শামসুল আলম খান। ভাইস চেয়ারম্যান পদে পত্নীতলায় নির্বাচিত হয়েছেন, ধামইরহাটে মো. মাজেদুল ইসলাম, বদলগাছীতে মো. রিজুয়ান হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পত্নীতলায়, ধামইরহাটে মোছা. আনজুয়ারা বেগম, বদলগাছীতে মোছা. রিনা বেগম। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলায় ৭৪টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৯২০ জন এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৭ শতাংশ ভোটার। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা চেয়ারম্যান পদে পত্নীতলায় আব্দুল গাফফার ৬২,৭৮৮ ভোটে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালেক চৌধুরী পেয়েছেন ৫০,৮৫৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো. আব্দুল আহাদ পেয়েছেন ৬৭,৮৬০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলিপ চৌহান পেয়েছেন ২৫,৯৯৯ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিনা বেগম পেয়েছেন ৫৬,৮০৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৫২,৯১১ ভোট। ধামইরহাটে ৫৩ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ২৪৬ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৪৭ শতাংশ ভোটার। এতে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা চেয়ারম্যান পদে মো. আজাহার আলী ৪৬, ৮৫৫ ভোটে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ওসমান আলী পেয়েছেন ১২,৭৬২ ভোট ও আবু নাছের মো. আফজাল হোসেন পেয়েছেন ১২,৪৫১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো. মাজেদুল ইসলাম পেয়েছেন ৩৯,৮৩৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহেল রানা পেয়েছেন ৩২,০২৬ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনজুয়ারা পেয়েছেন ৪৮,৯২৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবিনা এক্কা পেয়েছেন ভোট ২০,১০৬ ভোট। এবং বদলগাছী উপজেলার ৬৪টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৭৬ হাজার ১ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৩০.৯৭ শতাংশ ভোটার। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে মো. সামসুল আলম খান ২১,০৯২ ভোটে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবু খালেদ বুলু পেয়েছেন ১৫,২৬৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো. রেজুয়ান হোসেন পেয়েছেন ২৪,৮১৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাফিজার রহমান পেয়েছেন ১০,২০১ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. রিনা বেগম ২৭,৮৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. নিলু আক্তার পেয়েছেন ১১,৮২২ ভোট। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জামান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ছিল। এতে প্রথম ধাপের নির্বাচনে তিনটি উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নওগাঁয় বজ্রপাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু

নওগাঁয় বজ্রপাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

জুলাই গণহত্যার মামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক সহকারি কমিশনার (এসি) জাবেদ ইকবালকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়। পরে শুনানি শেষে জাবেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

জুলাই গণহত্যার মামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক সহকারি কমিশনার (এসি) জাবেদ ইকবালকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়। পরে শুনানি শেষে জাবেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

1 year ago
আবাদপুকুরে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

আবাদপুকুরে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

2 years ago

Popular News

  • মহাদেবপুরে পুলিশের অভিযান: ১০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    মহাদেবপুরে পুলিশের অভিযান: ১০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া পুলিশ ফাঁড়ি উদ্বোধন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন