• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, December 5, 2025
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home সর্বশেষ

নওগাঁর মহাদেবপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা

by সুমন কুমার ঘোষ
November 10, 2025
in সর্বশেষ
0
নওগাঁর মহাদেবপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

 

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণ দর্শানোর নোটিশ অমান্য করে বিরোধীয় জমির দখল নিতে স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগ করা হয়েছে।
উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের রামরায়পুর গ্রামের মৃত আব্দুল হামিদ মন্ডলের ছেলে আব্দুল হাকিম মন্ডল ও আব্দুল খালেক মন্ডল অভিযোগ করেন যে, রামরায়পুর মৌজায় তাদের ৯ শতক জমি নিয়ে প্রতিপক্ষ ওইগ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আবুল কালাম, মোখলেছুর রহমান, আব্দুস ছালাম, জয়নাল আবেদীন ও অন্যদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমি উভয়ের শরিকদের এজমালিতে বাড়িতে যাবার চলাচলের রাস্তা ও খলিয়ান হিসেবে ব্যবহার করা হতো। দুবছর আগে বিরোধীয় জমিতে প্রতিপক্ষরা জোর করে ইট দিয়ে স্থাপনা নির্মাণের চেষ্টা করলে আব্দুল হাকিম এব্যাপারে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কোর্টে নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন। কোর্টের নির্দেশে প্রতিপক্ষরা তখন স্থাপনা নির্মাণকাজ বন্ধ রাখেন। সম্প্রতি এব্যাপারে নওগাঁর মহাদেবপুর সহকারি জজ আদালতে একটি বাটোয়ারা মোকর্দ্দমা করে ওই জমিতে প্রতিপক্ষরা যাতে কোন স্থাপনা নির্মাণ করতে না পারেন সে ব্যাপারে মামলা চলা কালতক অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানান। আদালত প্রতিপক্ষদের বিরুদ্ধে ১৫ দিনের কারণ দর্শানোর নোটিশ জারি করে। নোটিশ পাবার পর প্রতিপক্ষরা আদালতে না গিয়ে ওই জমি জবর দখলের জন্য টিন দিয়ে বেড়া দেয়া শুরু করে।
আদালত সংশ্লিষ্টরা জানান, কারণ দর্শানোর নোটিশ পাবার পর বিরোধীয় জমির শ্রেণি পরিবর্তন করা যায়না। আদালতকে ভ্রমে পতিত করার জন্য ওই জমিতে কোন স্থাপনা নির্মাণ বা যেকোন উপায়ে অন্যকোন কাজ করা আদালতের আদেশ অমান্য করার সামিল।
জানতে চাইলে প্রতিপক্ষের মোকলেছুর রহমান আদালতের কারণ দর্শানোর নোটিশ পাবার কথা স্বীকার করে বলেন, আইনজীবী ও মহাদেবপুর থানার ওসির সাথে আলোচনা করেই তারা বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণ করছেন।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান:অস্বাস্থ্যকর খাদ্য কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা

মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান:অস্বাস্থ্যকর খাদ্য কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নীলফামারীর ডোমারের চিলাহাটিতে গৃহবধূর গলা কাটাঁ লাশ উদ্ধার । বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারের চিলাহাটিতে গৃহবধূর গলা কাটাঁ লাশ উদ্ধার । বিশেষ প্রতিনিধিঃ

3 years ago
এনায়েতপুর থানা যুবলীগের সম্মেলনে ক্লিন ইমেজের প্রার্থী মানুষের মুখে মুখে মোঃ জামিল খান।

এনায়েতপুর থানা যুবলীগের সম্মেলনে ক্লিন ইমেজের প্রার্থী মানুষের মুখে মুখে মোঃ জামিল খান।

2 years ago

Popular News

  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্‌লুর রহমানের যোগদান সম্পন্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে বিএনপির দোওয়া মাহফি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন