• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, December 5, 2025
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

সারাদেশে আরও প্রাথমিক বিদ্যালয় স্থাপন করবে সরকার

by Administration
April 27, 2023
in বিশেষ সংবাদ, সর্বশেষ
0
সারাদেশে আরও প্রাথমিক বিদ্যালয় স্থাপন করবে সরকার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের কোনো এলাকায় দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় না থাকলে সেখানে নতুন করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। সেজন্য নতুন করে আবেদন নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিদ্যালয়বিহীন ১৫০০ স্কুল স্থাপন প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৮ মে পর্যন্ত ১১ ধরনের তথ্য দিয়ে এ আবেদন করতে পারবেন স্কুল স্থাপন করতে আগ্রহীরা।

গত ১৮ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ইমামুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে সারাদেশের বিদ্যালয়বিহীন এলাকায় স্কুল স্থাপনের জন্য নতুন আবেদনপত্র নেওয়ার বিষয়টি জানানো হয়। 

এতে বলা হয়, নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পের কার্যক্রম চলমান আছে। এই প্রকল্পের আওতায় বিদ্যালয়ের তালিকাভুক্তির জন্য প্রস্তাবিত বিদ্যালয়/বিদ্যালয়সমূহের আবেদন ডকুমেন্টসসহ আগামী ১৮ মে মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।

জানা গেছে, যেসব এলাকায় প্রাথমিক স্কুল নেই সেসব এলাকায় নতুন করে প্রাথমিক স্কুল স্থাপন করবে সরকার। সেজন্য নতুন প্রাথমিক স্কুল স্থাপনের জন্য বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় নতুন করে বিদ্যালয় স্থাপনের আবেদন নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আবেদনে উপজেলা থেকে আগে পাঠানো প্রস্তাবিত বিদ্যালয়সমূহের জন্যও যাচিত তথা/ডকুমেন্টস পাঠাতে হবে।

যেসব তথ্য দিয়ে আবেদন করতে হবে

বিদ্যালয়সমূহের আবেদন যথাযথ যাচাই-বাছাইয়ের লক্ষ্যে সংযুক্ত সকল যাচিত ডকুমেন্টসের সফট কপি (Excel worksheet-4 Unicode Nikosh BAN ফন্টে পূরণ পূর্বক dirplandpe@gmail.com অথবা adplandpe@gmail.com  ঠিকানায় আগামী ১৮ মের মধ্যে পাঠাতে হবে। কোন অপূর্ণাঙ্গ আবেদন বিবেচনা করা হবে না।

এছাড়াও আরও ১১ ধরনের তথ্য দিয়ে এ আবেদন করতে হবে। এর মধ্যে উপজেলা পর্যায়ে গঠিত কমিটির কার্যবিবরণী, উপজেলা পর্যায়ের গঠিত কমিটির সুপারিশ, চারদিকের (উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব) প্রাথমিক স্কুলের দূরত্ব ও ছাত্র-ছাত্রীর সংখ্যা, প্রস্তাবিত প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান, দুই কিলোমিটারের মধ্যে কোনো স্কুল থাকলে সেক্ষেত্রে প্রাকৃতিক প্রতিবন্ধকতা বা অন্য কোনো বিষয় থাকলে তা উল্লেখ করতে হবে।

প্রস্তাবিত বিদ্যালয়ের গ্রামে কোনো স্কুল আছে কি না, নিজস্ব জমি আছে কি না, না থাকলে বিকল্প প্রস্তাব কী হবে, জমি পাওয়ার সম্ভাবনা আছে কি না, জমি থাকলে তাতে বিদ্যালয় করার মতো উপযোগী কি না এসব তথ্য দিতে হবে।

প্রস্তাবিত বিদ্যালয়ের মৌজার সংখ্যা কত এবং প্রস্তাবিত বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় প্রাথমিক স্কুলে ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা কত (বয়স ৫ থেকে ১১ বছর)। এসব তথ্য দিয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে তা অধিদপ্তরের পাঠাতে হবে।

Administration

Administration

Next Post
চট্টগ্রামে উপ-নির্বাচনে ভোট পড়েছে ১৪.৫৫ শতাংশ

চট্টগ্রামে উপ-নির্বাচনে ভোট পড়েছে ১৪.৫৫ শতাংশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

সজীব ওয়াজেদ জয় পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মতিউর রহমান টিপু। বাংলাদেশের প্রতিটি থানা, প্রতিটি জেলা, প্রতিটি উপজেলায়, আত্ম মানবতার কল্যাণে নিজস্ব তহবিলে গরিব, অসহায়, মানুষের মাঝে প্রতি সপ্তাহে পথ শিশুদের মাঝে খাবারের ব্যবস্থা করে আসছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং সজীব ওয়াজেদ এর নেতৃত্বে তিনি একটি সামাজিক সংগঠন বাংলাদেশে স্থাপনা করেছেন । যার আলোকে বাংলাদেশের বিভিন্ন কর্মসূচি সজীব ওয়াজে জয় পরিষদের পরিচালিত করে আসছেন। মূলত একটি উদ্দেশ্য তিনি সমাজের হতদরিদ্র অসহায় মানুষের পাশে কাজ করতে চান। মোহাম্মদ আলী জিন্নাহ মানিক সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি।

3 years ago
জুড়ীতে লাটিটিলা সীমান্তে দুই রোহিঙ্গা ও তিন বাংলাদেশী আটক

জুড়ীতে লাটিটিলা সীমান্তে দুই রোহিঙ্গা ও তিন বাংলাদেশী আটক

1 year ago

Popular News

  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্‌লুর রহমানের যোগদান সম্পন্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে বিএনপির দোওয়া মাহফি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন