• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, May 2, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট পুলিশিং অপরিহার্য : আইজিপি -ক্রাইম রিপোর্টার জাতীয় অপরাধ দমন মোহাম্মদ আলী জিন্নাহ মানিক রাজশাহী বিভাগ।

by মোহাম্মদ আলী জিন্নাহ
September 21, 2023
in Uncategorized
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, বিশ্বায়নের এ যুগে জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে জঙ্গিবাদ, ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম এবং নতুন নতুন অপরাধ হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সাইবার ক্রাইম, মানিলন্ডারিং, জাল মুদ্রা, সন্ত্রাসী অর্থায়ন ইত্যাদি অপরাধ মোকাবেলা বিশ্বব্যাপী পুলিশিংয়ের ক্ষেত্রে এক চ্যালেঞ্জ। বৈশ্বিক অপরাধের এ চ্যালেঞ্জ মোকাবেলায় সনাতনী পুলিশিংয়ের পরিবর্তে প্রযুক্তি নির্ভর স্মার্ট পুলিশিং অপরিহার্য হয়ে উঠেছে।

তিনি আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) এর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (আইসিসি) ‘কারিকুলাম ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর প্রিন্সিপ্যাল মীর রেজাউল আলম বিপিএম(বার), পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন পিএসসি’র এমডিএস (অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ) এস এম আক্তারুজ্জামান। কর্মশালায় স্মার্ট পুলিশিংয়ের বিভিন্ন দিক তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন এমডিএস মোঃ মতিউর রহমান শেখ ও মোঃ গোলাম রসুল।

ওয়ার্কশপে বাংলাদেশ পুলিশের সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন। এছাড়া, পুলিশ স্টাফ কলেজের ফ্যাকাল্টি মেম্বারগণ ওয়ার্কশপে উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০২৩ সালের ৩ জানুয়ারি রাজারবাগে ‘পুলিশ সপ্তাহ ২০২৩’ অনুষ্ঠানে স্মার্ট পুলিশিংয়ের কথা ঘোষণা করেন।

পুলিশ প্রধান বলেন, পুলিশিংয়ে ডিজিটালাইজেশনের মাধ্যমে সন্ত্রাস, উগ্র জঙ্গিবাদ এবং প্রযুক্তি নির্ভর অন্যান্য অপরাধ দমনে সহায়ক হবে। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। আগামীতে পুলিশের এ সক্ষমতা আরো বাড়ানো হবে।

আইজিপি বলেন, আজকের ওয়ার্কশপ বাংলাদেশ পুলিশের জন্য উপযোগী একটি স্মার্ট পুলিশিং কারিকুলাম প্রণয়নে সহায়ক হবে।

সভাপতির বক্তব্যে ড. মল্লিক ফখরুল ইসলাম বলেন, পিএসসি স্মার্ট পুলিশিং অনুশীলনের জন্য একটি তাত্ত্বিক ভিত্ত

মোহাম্মদ আলী জিন্নাহ

মোহাম্মদ আলী জিন্নাহ

রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ | ০১৭১৯-৮৩১২৬৯

Next Post
সরকারের উন্নয়ন প্রচারে ব্যস্ত সময় পার করছেন মনোনয়ন প্রত্যাশী ড.ইউনুস

সরকারের উন্নয়ন প্রচারে ব্যস্ত সময় পার করছেন মনোনয়ন প্রত্যাশী ড.ইউনুস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

চারঘাটে বাংলাদেশ সাংবাদিক সংস্থা ও চারঘাট প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চারঘাটে বাংলাদেশ সাংবাদিক সংস্থা ও চারঘাট প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

1 year ago
মাদকের বিরুদ্ধে নওগাঁর শিক্ষার্থীদের মানববন্ধন

মাদকের বিরুদ্ধে নওগাঁর শিক্ষার্থীদের মানববন্ধন

2 years ago

Popular News

  • মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া পুলিশ ফাঁড়ি উদ্বোধন

    মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া পুলিশ ফাঁড়ি উদ্বোধন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন