• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, May 5, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

৬ বছর আগে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন স্বামীকে ফিরিয়ে দিলেন সিরাজগঞ্জের কাজীপুরের পুলিশ প্রশাসন। ব্যুরো চিফ দৈনিক অপরাধ দমন মোহাম্মদ আলী জিন্নাহ মানিক রাজশাহী বিভাগ।

by মোহাম্মদ আলী জিন্নাহ
May 25, 2024
in Uncategorized
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের সহায়তায় ৬ বছর আগে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন আনোয়ার হোসেন (৬২) নামের এক বৃদ্ধ কে উদ্ধার করেছেন পুলিশ। সে পাবনা জেলার ভাঙ্গুরা থানার টলটলিপাড়া গ্রামের মৃত মোবারক হোসেন মোল্লার ছেলে আনোয়ার হোসেন (৬২)। থানা সূত্রে জানা গেছে, ২৩ মে বৃহস্পতিবার রাতে কাজিপুর থানা পুলিশ স্থানীয় এক ব্যক্তির ফোন পেয়ে উপজেলার হাজরাহাটি বাজারে লোকটিকে জিজ্ঞাসাবাদে পরিচয় মেলে। এরপর ডিউটিরত অফিসার এসআই আব্দুল মতিন উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এসআই আব্দুল মতিন জানান, গতকাল রাতে হাজরাহাটি বাজারে এক সন্দেহ ভাজন লোককে দেখতে পান স্থানীয়রা, তারা আমাদের ফোন করলে ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি, এরপর পরিচয় মেলে। তবে ওনাকে মনে হয়েছে ভারসাম্যহীন। তিন দিন ধরে ওই বাজারটিতে অবস্থান করছিলেন। পরে তাকে থানায় নিয়ে আসে, ভাঙ্গুরা থানার ওসি সাহেবের সহযোগিতায় পরিচয় সনাক্ত করে, পরিবারকে খবর দেই।

আনোয়ারের স্ত্রী মরিয়ম জানান, মানসিক ভারসাম্যহীন আমার স্বামী ৬ বছর আগে বাড়ি থেকে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোনভাবেই পাচ্ছিলাম না। গতকাল কাজিপুর থানা পুলিশ তাকে পেয়ে আমাকে ফোন করে। দেখে আমার স্বামীকে চিনতে পারি ও সেও আমাকে চিনতে পারে। আজ কাজিপুর থানা পুলিশের সহযোগিতায় সম্ভব হয়েছে আমার স্বামীকে ফিরে পাওয়া। ধন্যবাদ জানাই তাদের আমার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য।

এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন, ২০১৮ সালে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন আনোয়ারকে হাজরাহাটি বাজার থেকে খুঁজে পাই আমরা। তার সাথে কথা বলে গ্রামের নাম এবং থানা জানতে পারি। পরে তাদের পরিবারকে খবর দিলে তারা আসে। আজ দুপুরে মানসিক ভারসাম্যহীন আনোয়ারকে পরিবারের কাছে হস্তান্তর করি। তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দিতে পেরে আমরাও খুবই আনন্দিত

মোহাম্মদ আলী জিন্নাহ

মোহাম্মদ আলী জিন্নাহ

রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ | ০১৭১৯-৮৩১২৬৯

Next Post

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের রাজশাহী বিভাগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেন সুযোগ্য সুদক্ষ আদর্শবান প্রতিভাবান ব্যক্তিত্বের অধিকারী মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী পিবিআই পুলিশ পরিদর্শক, সিরাজগঞ্জ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল/২০২২ অবিলম্বে পাস করার দাবিতে শেরপুরে মানববন্ধন-

2 years ago

মাদক সেবনের অপরাধে জামালপুর জেলার বকশীগঞ্জে ০৫ জনের কারাদণ্ড-

2 years ago

Popular News

  • মহাদেবপুরে পুলিশের অভিযান: ১০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    মহাদেবপুরে পুলিশের অভিযান: ১০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া পুলিশ ফাঁড়ি উদ্বোধন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে প্রেমের বিরোধে তরুণকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন