সংবাদপত্র ছাড়া পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয়- ফলাফল সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান

সাগর চৌধুরী ভোলা:  আধুনিক প্রযুক্তির এই যুগে সংবাদপত্র ও সাংবাদিকতা একে অপরের পরিপূরক এবং একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান। তিনি আরো বলেন, রাষ্ট্রীয় উন্নয়ন ও আন্তর্জাতিক সুসম্পর্কের উন্নয়ন গণমাধ্যম ছাড়া কোনোক্রমেই অগ্রগতির পথে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বিকেল ৫টায় রামপুরার ৪৫৫, ডিআইটি রোড সংলগ্ন রামপুরা-বাড্ডা-হাতিরঝিল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও সংবাদ কর্মীদের সংগঠন উন্নয়ন এবং প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও মাতৃভাষা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এস. আই. সাগর চৌধুরী ভোলা।

প্রধান অতিথি বক্তব্যে শেখ মোস্তাফিজুর রহমান বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। স্বাধীনতার ইতিহাস, পর্যালোচনা করলে আমরা দেখি, জিয়াউর রহমানের আমলে সংকটময় মুহূর্তেই মুক্তমত ও প্রতিবাদের জোয়ার তৈরি হয়েছে। মহান মুক্তিযুদ্ধে বীর সেনানী ও সেক্টর কমান্ডার হিসেবে যিনি জাতিকে স্বাধীনতার বার্তা দিয়েছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৫ পরবর্তী সময়ে দেশের গণতন্ত্র ও গণমাধ্যমের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। রুদ্ধদ্বার রাজনীতির অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং নাগরিকদের স্বাধীন মত প্রকাশের সুযোগ তৈরি করা ছিল তাঁর শাসনামলের অন্যতম যুগান্তকারী পদক্ষেপ।
রামপুরা-বাড্ডা-হাতিরঝিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাগর চৌধুরী ভোলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী ও দৈনিক ফলাফল পত্রিকার উপদেষ্টা লায়ন হারুনর রশীদ দুলাল, টেলি কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও দৈনিক ফলাফল পত্রিকার যুগ্ম সম্পাদক লায়ন খান আক্তারুজ্জামান, লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও দৈনিক ফলাফল পত্রিকার উপদেষ্টা লায়ন শেখ মনিরুজ্জামান, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি’র) অনুষ্ঠান কন্ট্রোলার শাখা কর্মকর্তা ও দৈনিক ফলাফল পত্রিকার নির্বাহী সম্পাদক মোরশেদ আলম প্রিন্স, প্রফেসর মিজানুর রহমান, টেলি কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন মোহাম্মদ রায়হান উদ্দিন, বলেন সাংবাদিকদের জীবনমান উন্নয়নে ও স্বাধীন সংবাদ প্রকাশে সরকারকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাছি, তিনি আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে সাংবাদিকদের কল্যাণে কাজ করেছেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সকল সাংবাদিকদের কল্যাণী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে যথাযোগ্য সহযোগিতা করবেন। বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, মোহাম্মদ সহিদুল ইসলাম হাওলাদার, মোহাম্মদ আফজাল হোসেন, মোজাম্মেল হক চলন, মেহেদি হাসান বাপ্পি প্রমুখ। আলোচনা সভায় বক্তারা সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় উক্ত সংগঠনের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *