স্টাফ রিপোর্টার: দৈনিক অপরাধ দমন-এর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রামের শান্তনীড় চৌধুরী বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক অপরাধ দমন-এর চট্টগ্রাম বিভাগীয় প্রধান জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বেগম সামিমা আকতার। এছাড়া সম্পাদনা পরিষদের পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন পত্রিকাটির প্রধান সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী।
সভায় দৈনিক অপরাধ দমন-এর ভবিষ্যৎ পরিকল্পনা, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং পাঠকদের কাছে পত্রিকাটিকে আরও গ্রহণযোগ্য করে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন চট্টগ্রাম ব্যুরো চিফ শাহীন মনজুর এবং প্রতিবেদক জাহিদ ইসলাম রাসেল, জসিমউদ্দিন, রোজী আক্তার, আতিক-বিন-দেলওয়ার, সাবাহ মনি আজগরী, মাস্টার কামাল উদ্দিন, গিয়াসদ্দিন, জাহাঙ্গীর হোসেন, মো. রুবায়েত, কাজী নাসিম ও তহুরা বেগম।
আলোচনায় বক্তারা বলেন, অতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে দৈনিক অপরাধ দমনকে আরও সমৃদ্ধ ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে গড়ে তুলতে হবে। বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনের ওপরও তারা গুরুত্বারোপ করেন।
সভায় দেশের চলমান সামগ্রিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, দেশের বর্তমান কঠিন সময়ে একটি সংবাদপত্রের দায়িত্ব আরও বেড়ে যায়। তাই দৈনিক অপরাধ দমন তার লেখনী ও সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকসমাজের সামনে সুচিন্তিত, সুনির্দিষ্ট ও গঠনমূলক দিকনির্দেশনা তুলে ধরতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।
এ সময় বক্তারা দৈনিক অপরাধ দমনকে আরও উন্নত ও যুগোপযোগী মানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পত্রিকার সাংবাদিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংবাদ সংগ্রহ ও পরিবেশনে আরও গতিশীলতা আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আগামী অক্টোবরে চট্টগ্রামে দৈনিক অপরাধ দমন-এর প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ২০২৭ সালের মার্চ মাসে বৃহৎ পরিসরে চট্টগ্রাম বিভাগীয় উৎসব আয়োজনের পরিকল্পনাও ঘোষণা করা হয়।
পরিশেষে পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।