ময়মনসিংহে আড়ম্বরপূর্ণ ভাবে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত

স্টাফ রিপোটার : ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে ধারণ করে দেশব্যাপী আড়ম্বরপূর্ণভাবে পালিত হচ্ছে ‘বিশ্ব পর্যটন দিবস- ২০২৬’। এরই অংশ হিসেবে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর আয়োজন ও অন্যান্য দপ্তরের সহযোগিতায় ময়মনসিংহ জেলায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ ২৭সেপ্টেম্বর রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়।

উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন ময়মনসিংহের সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। তাছাড়া, আলোচনা সভায় বিশেষ মাত্রা যোগ করেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

বাংলাদেশের পর্যটন খাত অপার সম্ভাবনাময় এবং একটি টেকসই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই খাত জিডিপি বৃদ্ধির ও বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস হিসেবে কাজ করবে। এক্ষেত্রে সকলের ঐকান্তিক সহযোগিতা এই মহাপরিকল্পনা সফল করতে পারে বলে আলোচনা সভায় আলোচকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *