ময়মনসিংহে পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে ‘পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬’ জমজমাট আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার  ২৭ সেপ্টেম্বর  দুপুর ১২:৩০ মিনিটে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার এবং জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান সভায় সভাপতিত্ব করেন।

সভায় খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ক্রিকেট খেলার প্রাণবন্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের প্রতিনিধি, জেলা প্রথম বিভাগ ক্রিকেট লীগ উপ-কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *