বোরহানউদ্দিনে ডাকাতির মামলায় ২ আসামি গ্রেফতার, সিএনজি জব্দ

বোরহানউদ্দি প্রতিনিধি : ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন পশ্চিমা ইউনিয়নের ০৫নং ওয়ার্ডে সংঘটিত ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে ২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মামলার ঘটনায় ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করা হয়েছে।

গত ১০ আগস্ট ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০২:৫৫ ঘটিকা থেকে ০৩:৩৫ ঘটিকা পর্যন্ত বোরহানউদ্দিন থানাধীন পশ্চিমা ইউনিয়নের ০৫নং ওয়ার্ডে বাদী ও তাঁর ছোট ভাই সৈয়দ আশিকুর রহমান চৌধুরীর যৌথ বসতবাড়িতে ডাকাতির ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মামলা নং-১০, তারিখ-১০/০৮/২০২৬ খ্রিঃ, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড এবং জিআর নং-২৪৯/২৬ (বোরঃ) দায়ের করা হয়।

মামলাটির তদন্তের ধারাবাহিকতায় র‍্যাব-৮, ভোলা ক্যাম্পের সহযোগিতায় অভিযান পরিচালনা করে—১। মোঃ জাহের মাল (৩৪), পিতা—মোঃ জয়নাল আবেদীন ওরফে জানু মাল এবং ২। নিরব (৪০), পিতা—আঃ ছত্তার, সাং—রমাগঞ্জ ০২নং ওয়ার্ড, থানা—লালমোহন, জেলা—ভোলাদেরকে গ্রেফতার করা হয়।

বোরহানউদ্দিনে ডাকাতির মামলায় ২ আসামি গ্রেফতার, সিএনজি জব্দ
গ্রেফতারকৃত মোঃ জাহের মালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

ভোলা জেলা পুলিশ অপরাধ দমনে সর্বদা তৎপর এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *