ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ প্রাইভেটকারসহ ২ মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজা এবং একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ বাসস্টেশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে এই অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—

  • আবু সাইদ (৩৮): পিতা- দীন ইসলাম দীনু, সাং- সুবন্দী, জাফরাবাদ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।

  • সুজন চন্দ্র শীল (৩০): পিতা- মৃত মানিক চন্দ্র শীল, সাং- পশ্চিম বাহকুড়, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে মোট ৩০ কেজি গাঁজা এবং একটি ‘Toyota Saloon’ প্রাইভেটকার জব্দ করা হয়।

এ ঘটনায় পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *