নওগাঁয় ডিবির অভিযানে ২৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ১

সুমন কুমার ঘোষ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ডিবির বিশেষ অভিযানে ২৫টি এক হাজার টাকার জাল নোটসহ মো. আব্দুল জব্বার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, জেলার পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানাধীন চকবাড়িয়া দক্ষিণ পাড়ার রুহুল আমিনের ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে। জাল নোট বাজারজাত করার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন ওই ব্যক্তি।

অভিযান পরিচালনাকালে সেখানে উপস্থিত লোকজনের সামনে আসামি আব্দুল জব্বারের কাছ থেকে এক হাজার টাকা মূল্যের ২৫টি জাল নোট উদ্ধার করা হয়। তিনি আলেক শিকদারের ছেলে।

পরবর্তীতে আসামিকে গ্রেফতার করে নওগাঁ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশের এ ধরনের কার্যকর পদক্ষেপের ফলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *