ঠাকুরগাঁওয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জেলা ইজতেমা

রুবেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা। মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরুব্বি ও তাবলীগ জামাতের জিম্মাদার (দায়িত্বশীল) মাওলানা বোরহান উদ্দিন।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে শুরু হয়ে প্রায় ১৫ মিনিটের এ মোনাজাতে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়। এ সময় সর্বস্তরের মুসল্লির ঢল নামে।

সকাল থেকে জেলার গোবিন্দনগরে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের পাশে প্রয়াত আনোয়ার হোসেন লাল মিয়ার পুরাতন ইটভাটা মাঠে সমবেত হন হাজার হাজার মানুষ। মুসল্লিদের আগমনে ইজতেমা মাঠ পরিণত হয় বিশাল জনসমুদ্রে। মাঠের অন্যপাশে অবস্থান নেন অসংখ্য নারী ও শিশু।

মোনাজাতে ১০ হাজারো বেশি মানুষ অংশগ্রহণ করেছে বলে ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিরা দাবি করেছেন। বয়াান শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয় ঠাকুরগাঁও জেলা ইজতেমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *