সীতাকুণ্ডে সিফাতের পিতার রুহের মাগফিরাত কামনায় এনসিপির দোয়া মাহফিল

রাফিদুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পিতা নিজাম উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের সীতাকুণ্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) উত্তর জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুম নিজাম উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, গত ৬ নভেম্বর তিনি ইন্তেকাল করেন।

এদিকে দোয়া মাহফিলে অংশগ্রহণের পাশাপাশি সালেহ উদ্দিন সিফাতের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান উপস্থিত অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার সাবেক থানা আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী, এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তানজিদ রহমান, দৈনিক অপরাধ দমন পত্রিকার সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি রাফিদুল ইসলাম, ফুলকুঁড়ির সীতাকুণ্ড উপজেলা পরিচালক জামিল আল ফয়সাল, এনসিপি উত্তর জেলার যুগ্ম সদস্যসচিব মো. রুবেল আনসারী, সদস্য মো. মাসুদ পারভেজ ও মো. ইমরান।

এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি রবিউল হোসেন, বায়তুল মাল সম্পাদক শাহাবুদ্দিন, সাবেক ইসলামী ছাত্রশিবিরের পৌর সভাপতি আনোয়ার সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে মরহুম নিজাম উদ্দিনের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *