OHCHR র বাংলাদেশ নবনিযুক্ত সাবিনা ম্যাগডালেনের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌজন্যে সাক্ষাৎ

এম ডি বাবুল বিশেষ প্রতিনিধি: পররাষ্ট্র মন্ত্রণালয়ে, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) নবনিযুক্ত প্রধান মিসেস সাবিন ম্যাগডালেনা লাউবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমাইউন কবিরের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।

মিসেস লাউবারকে স্বাগত জানিয়ে এবং দায়িত্ব গ্রহণের জন্য তাঁকে অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী ওএইচসিএইচআর-এর সাথে গঠনমূলকভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন। তিনি গণতন্ত্র শক্তিশালীকরণ, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতাসহ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষার মতো সরকারি অগ্রাধিকারগুলোর ওপর আলোকপাত করেন। তিনি আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্বের ওপরও জোর দেন।

প্রতিমন্ত্রী কবির জাতিসংঘের বিশেষ কার্যপ্রণালী ম্যান্ডেটধারীদের সাথে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার বিষয়েও আলোকপাত করেন এবং মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ র‍্যাপোর্টার ও শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ র‍্যাপোর্টারের আসন্ন সফর নিয়ে মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী মানবাধিকার কমিশন (OHCHR) মিশনকে তাদের কর্মসূচি ও কার্যক্রম সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বাংলাদেশে মিসেস লাউবারকে তাঁর দায়িত্ব পালনে সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।

জবাবে, মিসেস লাউবার সরকারের গঠনমূলক সম্পৃক্ততার প্রশংসা করেন এবং মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য OHCHR-এর প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি তাঁর মেয়াদকালে অগ্রাধিকার ও পরিকল্পিত কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন এবং বাংলাদেশ সরকারের সঙ্গে অব্যাহত সংলাপ ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

মিসেস লাউবার বাংলাদেশে OHCHR মিশনের প্রথম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন, যা ২০২৫ সালের জুলাই মাসে বাংলাদেশ সরকার এবং OHCHR-এর মধ্যে স্বাক্ষরিত একটি তিন বছর মেয়াদী সমঝোতা স্মারকের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *