নওগাঁয় ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

সুমন কুমার ঘোষ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মিলন (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে যে, নিয়ামতপুর উপজেলার বেলির মোড় থেকে পাথকৈলগামী সড়ক দিয়ে মোটরসাইকেলে করে মাদকের একটি চালান পাচার করা হচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দলটি উপজেলার কন্যাপুর গ্রামের হারুনের বাড়ির সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। আজ দুপুর ৪টার দিকে একটি সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হলে চালক মিলনের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মিলন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথ খলিফাপাড়া গ্রামের জাহিরের ছেলে।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *