জান্নাতুল বানাত হিফজ মাদ্রাসার প্রথম হাফেজাকে বিশেষ সংবর্ধনা

রাফিদুল ইসলাম, সীতাকুণ্ড প্রতিনিধি: আলহামদুলিল্লাহ! পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জান্নাতুল বানাত হিফজ মাদ্রাসার (বালিকা শাখা) প্রথম হাফেজা জান্নাতুল মাওয়া। 

আজ ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে আরও ৯ জন শিক্ষার্থীকে হিফজের ছবক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা তাওহীদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আনিসুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা তারেক হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মোশারফ হোসেন।

এ সময় বক্তারা পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করায় জান্নাতুল মাওয়াকে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে মাদ্রাসার এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

জান্নাতুল বানাত হিফজ মাদ্রাসার বালিকা শাখার প্রথম হাফেজা হিসেবে জান্নাতুল মাওয়ার এই অর্জন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *