জোরারগঞ্জে ২০ কেজি গাঁজা ও মদসহ গ্রেফতার ৫, ৪ জনের সাজা

রাছেল চৌধুরী,স্টাফ রিপোর্টার: জোরারগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা, ১২ লিটার দেশীয় চোলাইমদ ও বিভিন্ন মামলায় মোট ৯ জনকে গ্রেফতার এবং সাজা প্রদান করেছে। মাননীয় রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের শুরুতে করেরহাট ইউনিয়নের ইসলামপুর ভবানী এলাকা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পলাতক আসামি মো. জাহিদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজারের সামনে থেকে ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আপ্রু মারমা ও নিটো চাকমা নামের দুইজনকে গ্রেফতার করে আরেকটি মামলা দায়ের করা হয়।

এর পাশাপাশি পুলিশের পৃথক অভিযানে পূর্বের একটি রাজনৈতিক মামলার আসামি মো. শাহাদাত হোসেন, জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আলমগীর হোসেন এবং ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় মো. লিটন হোসেন ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, বারইয়ারহাট বাজার ও জোরারগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদেরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে মো. দিদারুল প্রকাশ কালুকে ৭ দিন, ইমাম হোসেন বাবলুকে ৬ দিন, বিকাশ চন্দ্র দেকে ২ দিন এবং আবু জাহিদকে ১ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সকল আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *