মো. শাহ জাহান, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তিরহাট সংলগ্ন কুসুমপুরা বোর্ড অফিস এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর এক আরোহীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনাস্থলে থাকা মোটরসাইকেলটির নম্বর ছবি ও বিবরণে রয়েছে।
নিহত ও আহত ব্যক্তির পরিবারের সদস্যদের দ্রুত খবরটি পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কারো পরিচিত বা স্বজন হয়ে থাকলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায়, পরিবারের নিকট খবরটি পৌঁছাতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।