অভয়নগরে পানিতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না,ইউপি সদস্য জাকির আটক

উৎপল ঘোষ ক্রাইম রিপোর্টার : যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে অভিযান চালিয়ে জাকির হোসেন তরফদার নামে এক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে অভয়নগর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির হোসেন তরফদার আত্মরক্ষার চেষ্টায় পানিতে ঝাঁপ দেন। তবে পানিতে ঝাঁপ দিয়েও তার শেষ রক্ষা হয়নি; পুলিশ সেখান থেকেই তাকে আটক করে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান খবর প্রতিবেদককে বলেন, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ ছিল এবং সে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *