স্টাফ রিপোর্টার,মিরসরাই : চট্টগ্রাম মিরসরাই উপজেলা’র জোরারগঞ্জ থানা পুলিশ কর্তৃক পূর্বের রাজনৈতিক মামলায়-০১জন গ্রেফতার, পূর্বের ডাকাতি মামলায়-০১জন গ্রেফতার, ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায়-০২ জনসহ সর্বমোট ০৪ জন আসামী গ্রেফতার
এসআই(নি:) মতিউর রহমান, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে জোরারগঞ্জ থানার মামলা নং-০৫, তারিখ-০৭/১০/২০২৪, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৫/৩০৭/ ৩৭৯/৫০৬/১০৯/১১৪ পেনাল কোড এর রাজনৈতিক মামলায় তদন্তে প্রকাশিত সন্দিগ্ধ আসামী আরিফুল হাসান রাসেল (৪০), পিতা-মৃত মোস্তাফিজুর রহমান, মাতা-মৃত সামিনা আক্তার, সাং-জয়পুর, পূর্ব জোয়ার, ১নং ওয়ার্ড, ১নং করেরহাট ইউপি, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রামকে পূর্ব জোয়ার হাবিলদার পাশা এলাকা হইতে ২৪/১১/২০২৬ইং তারিখ রাত অনুমান ০২:১০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।
এসআই (নি:) মো: ফারুক উদ্দিন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া পূর্বের ডাকাতি মামলায় তদন্তে প্রকাশিত আসামী মো: হৃদয় (২৭), পিতা-মো: জাহেদ, মাতা-বেবি বেগম, সাং-পশ্চিম মঘাদিয়া, পশ্চিম বটদল, সাহাব কোম্পানীর বাড়ী, থানা-মিরসরাই, জেলা-চট্টগ্রামকে বারইয়ারহাট পৌরসভা এলাকা হইতে ২৪/১১/২০২৬ইং রাত অনুমান ০২:৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) খন্দকার বাবুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ ২৪/১১/২০২৬ইং রাত অনুমান ০১:৩০ ঘটিকার সময় ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় আসামী ১। আহমদুর রহমান(২৮), পিতা-আবুল কালাম, মাতা-নুর নাহার, সাং-মধ্যম সোনাপাহাড়, ৩নং জোরারগঞ্জ ইউপি, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ রায়হান(৩৩), পিতা-সামছুল হক, মাতা-সালেহ বেগম(মিনা), সাং-পরাগলপুর, ৪নং ওয়ার্ড, উভয় থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রামদ্বয়কে ২৪/১১/২০২৬খ্রি. রাত অনুমান ০৩.১৫ ঘটিকায় জোরারগঞ্জ থানাধীন পরাগলপুর চেয়ারম্যান রোডের মাথা হইতে গ্রেফতার করা হয়।
আসামীদেরকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।