হেলিকপ্টারে ঢাকা থেকে নববধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্স প্রবাসী

মহসিন হাওলাদার,ভোলা জেলা প্রতিনিধি:  বিয়ের আনন্দে যোগ হলো রাজকীয় এক চমক! ঢাকা থেকে হেলিকপ্টারযোগে নববধূকে নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্স প্রবাসী। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে মুহূর্তেই আলোচনায় উঠে এসেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফকিরকান্দি সর্দার বাড়ি এলাকা।

সর্দার বাড়ির আঙিনায় হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকায় সৃষ্টি হয় ব্যাপক কৌতূহল ও উৎসাহ-উদ্দীপনা। হেলিকপ্টার দেখতে বাড়ির আঙিনা ও আশপাশে ভিড় জমান উৎসুক জনতা। ছোট-বড় নানা বয়সী মানুষের চোখে-মুখে ছিল বিস্ময় আর আনন্দের ছাপ।

গ্রামবাংলার বিয়েতে এমন রাজকীয় আয়োজন সত্যিই নজরকাড়া। হেলিকপ্টারে ঢাকা থেকে নববধূকে নিজ বাড়িতে নিয়ে আসার এই ব্যতিক্রমী দৃশ্য এলাকাবাসীর কাছে হয়ে উঠেছে এক স্মরণীয় মুহূর্ত।

হেলিকপ্টার অবতরণকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এমন অভিনব বিয়ের আয়োজন স্থানীয়দের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

গ্রামের আঙিনায় হেলিকপ্টার, বিয়েতে রাজকীয় চমক—এ যেন বাস্তবের সিনেমার দৃশ্য!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *